টিম ইন্ডিয়া ছাড়লেন রিঙ্কু সিং!
উত্তরের হাওয়া, ২৪ ফেব্রুয়ারি: বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে গেলে বাকি ম্যাচগুলো জিততেই হবে ভারতকে। ঠিক এমন গুরুত্বপূর্ণ সময়েই বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। ব্যক্তিগত কারণে টিম ইন্ডিয়া ছাড়লেন রিংকু সিং।
জানা গিয়েছে, চেন্নাই থেকে সরাসরি বাড়ি ফিরে গিয়েছেন তিনি। সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে খবর, রিঙ্কুর বাবা খানচাঁদ সিং গুরুতর অসুস্থ। তাঁকে গ্রেটার নয়ডার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবার শারীরিক অবস্থার কথা জানতে পেরেই দলের দায়িত্ব ছেড়ে পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রিঙ্কু।
আসন্ন জিম্বাবোয়ে ম্যাচের আগে এই পরিস্থিতি ভারতীয় শিবিরে চাপ বাড়াতে পারে। মিডল অর্ডারে রিঙ্কুর উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ফলে তাঁকে না পেলে অধিনায়ক সূর্য কুমার যাদবদের কৌশলে পরিবর্তন আনতে হতে পারে।
এখন সকলের নজর রিঙ্কুর বাবার শারীরিক অবস্থার দিকে এবং কবে তিনি ফের দলে যোগ দিতে পারবেন, সেটাই বড় প্রশ্ন।
No comments:
Post a Comment