Tuesday, February 24, 2026

বঙ্গে বৃষ্টির হলুদ সতর্কতা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।

বঙ্গে বৃষ্টির হলুদ সতর্কতা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। 
উত্তরের হাওয়া, ২৪ ফেব্রুয়ারি: রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করল ভারতের আবহাওয়া দপ্তর এর আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার জানানো হয়েছে, উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কারণে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

নিম্নচাপজনিত পরিস্থিতির জেরে আবহাওয়ার এই পরিবর্তন বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...