Wednesday, February 25, 2026

মেখলিগঞ্জে তৃণমূল-বাম ছেড়ে বিজেপিতে ১৮ পরিবার, জামালদহে গেরুয়া শিবিরে যোগ

 মেখলিগঞ্জে তৃণমূল-বাম ছেড়ে বিজেপিতে ১৮ পরিবার, জামালদহে গেরুয়া শিবিরে যোগ



উত্তরের হাওয়া, ১৫ ফেব্রুয়ারিঃ ভোটের আগে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হল মেখলিগঞ্জ বিধানসভা- জামালদহ এলাকায়। তৃণমূল কংগ্রেস বামফ্রন্ট ছেড়ে মোট ১৮টি পরিবার এদিন আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। এর মধ্যে মেখলিগঞ্জ মণ্ডল--এর ৪৭ নম্বর বুথ থেকে ১৫টি এবং ৪৮ নম্বর বুথ থেকে ৩টি পরিবার গেরুয়া শিবিরে শামিল হন।



নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়। দলের দাবি, বর্তমান শাসকদলেরচুরি দুর্নীতিরপ্রতিবাদেই এই দলবদল। বিজেপি নেতৃত্বের বক্তব্য, সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের ইচ্ছা ক্রমশ স্পষ্ট হচ্ছে।

এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ বিধানসভার কনভেনার বিমল রায়, জেলা কমিটির সদস্য পবন কুমার ভাদানী এবং বুথ সভাপতি মনোরঞ্জন বর্মন পল্টু বর্মন-সহ একাধিক স্থানীয় নেতৃত্ব। নবাগতদের দাবি, এলাকার উন্নয়ন স্বচ্ছ প্রশাসনের স্বার্থেই তাঁরা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আগে এই ধরনের যোগদান স্থানীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।

 

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...