Monday, February 23, 2026

দিনহাটা-১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে সিসি রাস্তা নির্মাণে স্বস্তি খারিজা রাখালমারিতে।

দিনহাটা-১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে সিসি রাস্তা নির্মাণে স্বস্তি খারিজা রাখালমারিতে।
উত্তরের হাওয়া, ২৩ ফেব্রুয়ারি: গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিলদিনহাটা ১নং পঞ্চায়েত সমিতি। দিনহাটা ভিলেজ-২ গ্রাম পঞ্চায়েতের খারিজা রাখালমারি এলাকায় আলতাব মিয়ার বাড়ি থেকে ফণিভূষণ সরকারের বাড়ি পর্যন্ত সিমেন্ট কংক্রিট রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা পাকা করার। বর্ষাকালে কাঁচা রাস্তা কাদায় পরিণত হয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হত গ্রামবাসীদের। বিশেষ করে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, কৃষক ও দৈনন্দিন কাজে বের হওয়া সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হত। নতুন সিসি রাস্তা নির্মিত হলে সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ডালিয়া চক্রবর্তী জানান, গ্রামীণ এলাকায় টেকসই পরিকাঠামো গড়ে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য। দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করে সাধারণ মানুষের হাতে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।
এলাকাবাসীর মতে, এই রাস্তা নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে এবং সামগ্রিকভাবে গ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...