Friday, February 27, 2026

দিনহাটায় উত্তরবঙ্গ যোগাসনের মহাযজ্ঞ, ছয় শতাধিক প্রতিযোগীর সমাগমের আশা।

দিনহাটায় উত্তরবঙ্গ যোগাসনের মহাযজ্ঞ, ছয় শতাধিক প্রতিযোগীর সমাগমের আশা।  

উত্তরের হাওয়া, ২৮ ফেব্রুয়ারি: উত্তরবঙ্গের ক্রীড়া মানচিত্রে বড় আয়োজন। “সারা উত্তরবঙ্গ ট্রাডিশনাল যোগাসন ও রিদিমিক যোগাসন চ্যাম্পিয়নশিপ” অনুষ্ঠিত হতে চলেছে ২৮ ফেব্রুয়ারি, শনিবার, দিনহাটা-র স্থানীয় মহামায়া পাটে। আয়োজনের দায়িত্বে রয়েছে মহামায়া পাট ব্যায়াম বিদ্যালয়।



এই প্রতিযোগিতা পরিচালনা করছে কোচবিহার জেলা ও উত্তরবঙ্গ যোগ কালচার সংস্থা এবং নির্দেশনায় রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য যোগ কালচার সংস্থা।

উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলা— মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা দল অংশগ্রহণের কথা জানিয়েছে। পাশাপাশি ব্যক্তিগত বিভাগেও বহু প্রতিযোগী নাম নথিভুক্ত করেছেন।



আয়োজক সংস্থার কর্ণধার ও সেক্রেটারি জেনারেল বিভুরঞ্জন সাহা জানান, এবারের আসর উত্তরবঙ্গ যোগাসন প্রতিযোগিতার ষষ্ঠতম সংস্করণ। প্রায় পাঁচ থেকে ছয় শতাধিক প্রতিযোগী-প্রতিযোগিনীর অংশগ্রহণের আশা করা হচ্ছে।



এছাড়াও কলকাতা থেকে রাজ্য সংস্থার সম্পাদক পলাশ সরকার সহ চারজন জাতীয় বিচারক উপস্থিত থাকবেন। ফলে উত্তরবঙ্গের এই বৃহৎ যোগাসন প্রতিযোগিতা ঘিরে ইতিমধ্যেই ক্রীড়ামহলে উৎসাহ তুঙ্গে।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...