উত্তরের হাওয়া, ৩ মার্চ: কোচবিহার শহরের কদমতলা এলাকায় সিগারেট ধরানোকে কেন্দ্র করে বচসা থেকে ছুরিকাঘাতের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহত যুবকের নাম গৌরব চন্দ্র দে সরকার।
স্থানীয় সূত্রে জানা যায়, সিগারেট ধরানোর জন্য দেশলাই কাঠি চাওয়া–নেওয়া নিয়ে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যে সেই বচসা হাতাহাতিতে রূপ নেয় এবং অভিযোগ, অপর এক যুবক ধারালো অস্ত্র দিয়ে গৌরবের ওপর হামলা চালায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করেই বড়সড় এই ঘটনা ঘটে যায়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
No comments:
Post a Comment