Friday, February 20, 2026

‘যুবসাথী’ ফর্মে এই ৫ ভুল একদমই নয়! না হলে আটকে যেতে পারে ভাতা।

 যুবসাথীফর্মে এই ভুল একদমই নয়! না হলে আটকে যেতে পারে ভাতা।



উত্তরের হাওয়া, ২০ ফেব্রুয়ারিঃ পশ্চিমবঙ্গে বেকার যুবকদের জন্যযুবসাথীপ্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে জানানো হয়েছে, যোগ্য প্রার্থীদের প্রতি মাসে ,৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। ১৫-১৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্পের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে নিয়ম না মানলে আবেদন বাতিল হতে পারে।



) পেশার ঘরেছাত্রনয়:
এই প্রকল্প শুধুমাত্র বেকারদের জন্য। তাই পেশার ঘরে ‘Student’ বাছাত্রলিখলে আবেদন খারিজ হতে পারে। অবশ্যই ‘Unemployed’ বাবেকারলিখতে হবে।

) নামপদবিতে গরমিল নয়:
মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেটে যেমন নাম আছে, হুবহু তেমনই লিখতে হবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও মাধ্যমিকের নথির নামই প্রযোজ্য।



) বয়স গণনায় ভুল নয়:
২১৪০ বছরের মধ্যে হতে হবে বয়স। এপ্রিল ২০২৬ অনুযায়ী পূর্ণ বছর হিসাব করে বয়স লিখতে হবে।

) শিক্ষাগত যোগ্যতা সঠিকভাবে:
বর্তমানে যে ক্লাসে পড়ছেন তা নয়, হাতে থাকা সর্বশেষ পাসের সার্টিফিকেট অনুযায়ী যোগ্যতা লিখতে হবে।

) ছবি স্বাক্ষরে ত্রুটি নয়:
ছবির উপর আড়াআড়ি সই (ক্রস সিগনেচার) বাধ্যতামূলক। সব নথিতে ‘Self-attested’ সই থাকতে হবে।

এছাড়া সচল মোবাইল নম্বর, আধার-লিঙ্কড DBT সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা জরুরি। ফর্ম জমার পরদুয়ারে সরকাররেজিস্ট্রেশন নম্বরটি সংরক্ষণ করে রাখুন। সতর্ক থাকলেই মিলবে মাসিক ভাতা।

 

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...