উত্তরের হাওয়া, ২৭ মে: নবান্নে অন্নপূর্ণা যোজনার ফর্মপ্রকাশ। প্রতিমাসে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাবেন মহিলারা, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
বুধবার অন্নপূর্ণা যোজনার ফর্মপ্রকাশ করা হল, মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনা পেতে এই ফর্ম পূরণ করতে হবে।
মুখ্যমন্ত্রী বলেছেন, 'অন্নপূর্ণা যোজনায় মহিলারা পাবেন ৩ হাজার টাকা।
যাঁদের ভারতীয় তালিকায় নাম নেই তাঁরা পাবেন না।'
আয়কর দিলে অন্নপূর্ণা যোজনার প্রকল্পের সুবিধা মিলবে না, নবান্নে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
CAA-তে আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
সরকারি, আধা সরকারি চাকরি করলে এই সুবিধা পাবেন না', নবান্নে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ভারতীয় ছাড়া কাউকে অন্নপূর্ণা যোজনার ভাতা নয়। তবে SIR-এ ট্রাইব্যুনালে আবেদনকারীরা প্রকল্পের সুবিধা পাবেন,' বলেছেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী আরও বলেছেন, 'লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের নাম অন্নপূর্ণা যোজনায় উঠে যাবে। আধারযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিমাসে ৩ হাজার টাকা ঢুকবে। অন্নপূর্ণা যোজনায় পরিচ্ছন্ন তালিকা হবে।'
১ জুন থেকে ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হয়ে চলবে ৯০ দিন পর্যন্ত।
শুভেন্দু বলেছেন, '২ কোটি ৯০ লক্ষ প্রাপক বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার পান। তার মধ্যে ৩০ লক্ষ ভুয়ো বাদ যাবে। ওয়ার্ডভিত্তিক অনুযায়ী কাজ হবে, বিধায়করাও সহযোগিতা করবেন।'
No comments:
Post a Comment