উত্তরের হাওয়া, ১৭ ফেব্রুয়ারি: রাজ্যের রান্না করা মিড-ডে মিল কর্মসূচির আওতায় থাকা ৮১,১৯,৪১৫ জন শিক্ষার্থীর জন্য অতিরিক্ত পুষ্টির ব্যবস্থা করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবর্ষে পিএবি (PAB) অনুমোদনে এ উদ্দেশ্যে ৭৭৯৪.৬৪ লক্ষ টাকা তহবিল মঞ্জুর হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, প্রতি শিক্ষার্থীকে ১২ দিনের জন্য ৮ টাকা হারে একটি করে সম্পূর্ণ ডিম অথবা মৌসুমি ফল সরবরাহ করতে হবে। এটি সাপ্তাহিক স্বাভাবিক ডিম দেওয়ার পাশাপাশি অতিরিক্ত পরিপূরক পুষ্টি (Supplementary Nutrition) হিসেবে প্রদান করা হবে।
জেলাগুলিকে জানানো হয়েছে, রান্নার খাতে অব্যয়িত বকেয়া অর্থ থাকলে তা ব্যবহার করে ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে এই কর্মসূচি কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এই উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষার্থীদের পুষ্টির মানোন্নয়ন এবং তাদের শারীরিক বিকাশ নিশ্চিত করা।
No comments:
Post a Comment