Wednesday, August 6, 2025

কোচবিহার পৌরসভায় বোর্ড মিটিং: দুর্গাপূজা সহ একাধিক বিষয়ে আলোচনা।

 উত্তরের হাওয়া, ৬ আগস্ট: বুধবার কোচবিহার পৌরসভায় অনুষ্ঠিত হলো নিয়মিত বোর্ড মিটিং। এদিনের বৈঠকে পৌর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ সহ পৌর এলাকার সমস্ত কাউন্সিলররা।


বৈঠকে মূলত আসন্ন দুর্গাপূজা, কালীপূজা, বিশ্বকর্মা পূজা এবং অন্যান্য পৌর সম্পর্কিত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নাগরিক পরিষেবা, পরিচ্ছন্নতা, সড়ক আলোকসজ্জা, পূজামণ্ডপ সংলগ্ন এলাকার নিরাপত্তা ও জলের সরবরাহ—এই সমস্ত দিক নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয় বলে জানা যায়।


চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, "আসন্ন উৎসবগুলিকে ঘিরে শহরবাসীর যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতেই আজকের বোর্ড বৈঠকে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। পূজা উদ্‌যাপন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আমরা প্রস্তুত।"


ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ বলেন, "সব কাউন্সিলররা অত্যন্ত সহযোগিতা করেছেন। বিভিন্ন ওয়ার্ডে কীভাবে পরিষেবা আরও উন্নত করা যায়, সে নিয়েও আলোচনা হয়েছে।"


এদিনের মিটিং শেষে পৌর কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন, পূজার সময়ে যাতে শহরের বাসিন্দারা নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারেন, সেই দিকটি তারা বিশেষভাবে খেয়াল


রাখবেন।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...