Friday, September 5, 2025

দিনহাটায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

 

দিনহাটায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক।


উত্তরের হাওয়া, সেপ্টেম্বর: দিনহাটার মহরমের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় নিষিদ্ধপল্লী হরিজনপল্লীর দুই পক্ষের মধ্যে তীব্র বচসা বাধে, যা মুহূর্তে সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, খেলাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষ একে অপরের উপর চড়াও হয়। সংঘর্ষের সময় ইট-পাথর ছোড়াছুঁড়ি ভাঙচুর চলে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।


পুলিশ
সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। ইতিমধ্যেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কে বা কারা এই সংঘর্ষ উসকে দিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, হঠাৎ ঘটে যাওয়া এই সংঘর্ষে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার জেরে মহরমের মাঠ আশেপাশের এলাকায় জনজীবন প্রায় কিছু সময়ের জন্য অচল হয়ে পড়ে।

পরিস্থিতি বর্তমানে থমথমে। 

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...