Friday, September 5, 2025

জয়ী সেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর জখম দুই যুবক।

 জয়ী সেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর জখম দুই যুবক।


উত্তরের হাওয়া, ৫ সেপ্টেম্বরঃ মেখলিগঞ্জের জয়ী সেতুতে শুক্রবার দুপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, সদ্য কেনা একটি ট্রাক্টর জয়ী সেতু পেরিয়ে হলদিবাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে জোরালো সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের তীব্রতায় বাইকের দুই আরোহী গুরুতরভাবে জখম হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে খবর, আহতদের অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন। যদিও এখনও পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি।


দুর্ঘটনায় বাইকটির পাশাপাশি সদ্য কেনা ট্রাক্টরটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত যানদুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এই দুর্ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জয়ী সেতু এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে। তাদের অভিযোগ, সেতুর কাছে যানবাহনের অতিরিক্ত গতি নজরদারির অভাবই এর অন্যতম কারণ। তারা দাবি করেছেন, দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় প্রশাসনের পক্ষ থেকে গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জরুরি।


No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...