ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি ভাঙার প্রতিবাদে তৃণমূলের মিছিল।
উত্তরের
হাওয়া, ৬ সেপ্টেম্বরঃ রাতের অন্ধকারে ভাঙচুর করা হলো ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি। ঘটনাটি ঘটেছে ঘুঘুমারি ও সুটকাবাড়ি অঞ্চলের সংলগ্ন এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পঞ্চানন অনুরাগীদের মধ্যেও ব্যাপক ক্ষোভ তৈরি হয়।
ঘটনার প্রতিবাদে শনিবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এলাকায় প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, পঞ্চানন অনুরাগী গিরিন্দ্রনাথ বর্মন সহ দলের একাধিক কর্মী-সমর্থক। মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষ হয়।
অভিজিৎ দে ভৌমিক বলেন, “ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি ভাঙা অত্যন্ত নিন্দনীয় কাজ। খুব শীঘ্রই এখানে নতুন মূর্তি স্থাপন করা হবে। পাশাপাশি সেটি যাতে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয়, তার জন্য একটি কমিটি গঠন করা হবে।”
তৃণমূল নেতৃত্বের দাবি, ঠাকুর পঞ্চানন বর্মা উত্তরবঙ্গের সমাজ সংস্কার আন্দোলনের অগ্রদূত। তাঁর অবদান কোনোভাবেই ভোলার নয়। তাই তাঁর মূর্তি ভাঙা মানে গোটা সমাজের ভাবাবেগে আঘাত।
স্থানীয়রা জানিয়েছেন, এর আগে এই এলাকায় ভীমরুলের এমন তাণ্ডব দেখা যায়নি। হঠাৎ সকালের ব্যস্ত সময়ে এই ঘটনায় ভীতসন্ত্রস্ত গোটা বোর্ডিংপাড়া।

.jpeg)
No comments:
Post a Comment