কল্যাণীর আইটিআই লুমিনার্স ক্লাব । দুর্গোৎসবের মণ্ডপে চলছে টানটান প্রস্তুতি।
উত্তরের
হাওয়া, ৬ সেপ্টেম্বরঃ বছর ঘুরলেই বাঙালির ক্যালেন্ডারের সেরা উৎসব দুর্গাপুজো। আর এই উৎসবকে ঘিরে নদীয়ার কল্যাণী আইটিআই লুমিনার্স ক্লাবের নাম প্রথম সারিতেই চলে আসে। এ বছরও পুজোর প্রস্তুতিতে মণ্ডপশিল্পীরা দিন-রাত এক করে কাজ করছেন। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই চলছে টানটান প্রস্তুতি।
উদ্যোক্তাদের দাবি, এবারের থিম দর্শনার্থীদের জন্য নিয়ে আসবে অভিনব চমক। প্রতিবছর নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙে লুমিনার্স ক্লাব, এবছরও তার ব্যতিক্রম হবে না। এখনো হাতে কয়েক সপ্তাহ বাকি থাকলেও মণ্ডপ দেখতে ভিড় জমাচ্ছেন নদীয়া ছাড়াও পার্শ্ববর্তী জেলার কৌতূহলী দর্শনার্থীরা।
শিল্পীরা জানাচ্ছেন, সময় মতো কাজ শেষ করতে তাঁরা নাওয়া-খাওয়া ভুলেই মগ্ন রয়েছেন। উদ্যোক্তাদের মতে, এবারের আয়োজন রাজ্যের বাইরের দর্শকদেরও আকর্ষণ করবে। ভিড় সামলাতে স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হবে। প্রবীণদের জন্য আলাদা বসার জায়গা ও বিশেষ ব্যবস্থার কথাও জানিয়েছেন উদ্যোক্তারা।
এলাকাজুড়ে ইতিমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। রাস্তার ধারে আলোর খুঁটি থেকে মণ্ডপের রঙিন কাঠামো—সবেতেই পুজোর ছোঁয়া লেগে গেছে। স্থানীয়দের আশা, এবছরের দুর্গোৎসব আবারও কল্যাণীকে রাজ্যের অন্যতম পুজো মানচিত্রে শীর্ষে নিয়ে যাবে।

No comments:
Post a Comment