Saturday, September 6, 2025

পঞ্চানন বর্মার মূর্তি ভাঙার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতারের দাবিতে ঐক্যমঞ্চের হুঁশিয়ারি।

পঞ্চানন বর্মার মূর্তি ভাঙার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতারের দাবিতে ঐক্যমঞ্চের হুঁশিয়ারি।

উত্তরের হাওয়া, ৬ সেপ্টেম্বর: শনিবার সাগরদিঘী সংলগ্ন পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন রাজবংশী ঐক্যমঞ্চের সদস্যরা। সম্প্রতি সুটকাবাড়ি অঞ্চলে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি ভাঙার ঘটনাকে কেন্দ্র করেই আজকের এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, পঞ্চানন বর্মার মূর্তি ভাঙার মতো গুরুতর ঘটনার পরও অভিযুক্তদের এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। তারা দাবি করেন, অবিলম্বে দোষীদের আইনের আওতায় না আনা হলে রাজবংশী সমাজের মানুষের অনুভূতিতে বড় আঘাত লাগবে। এদিন তারা স্লোগান তুলে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং পুলিশ সুপারের দপ্তরে স্মারকলিপি জমা দেন।

রাজবংশী ঐক্যমঞ্চের নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন, দ্রুত ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, “পঞ্চানন বর্মা শুধু রাজবংশি সমাজের আবেগ নন, তিনি আমাদের আত্মপরিচয়ের প্রতীক। তার মূর্তি ভাঙা মানে গোটা রাজবংশী সমাজকে অপমান করা।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। তবে পুলিশ সূত্রে খবর, মূর্তি ভাঙচুরের ঘটনাকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...