Sunday, September 7, 2025

নবম বর্ষে অনলাইন ম্যাগাজিন ‘নেট ফড়িং’, কোচবিহারে জমকালো উদযাপন।

 নবম বর্ষে অনলাইন ম্যাগাজিননেট ফড়িং’, কোচবিহারে জমকালো উদযাপন।


উত্তরের হাওয়া, সেপ্টেম্বরঃ লেখক পাঠকদের ভালোবাসা আর নিরন্তর সৃজনশীলতার টানে নবম বর্ষে পদার্পণ করল অনলাইন ম্যাগাজিন নেট ফড়িং শনিবার নিউটাউন ইউনিট ক্লাব প্রাঙ্গণে লেখক পাঠকদের উপস্থিতিতে আয়োজিত হয় ম্যাগাজিনটির আগাম জন্মদিন অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের কবি, সাহিত্যিক সংস্কৃতিপ্রেমী মানুষজন। নেট ফড়িংএর লেখকরা কবিতা পাঠ, গান, নাচ গল্প-আড্ডায় মাতিয়ে তোলেন উপস্থিত দর্শক-শ্রোতাদের। অনুষ্ঠানেফড়িং বন্ধুসম্মাননা প্রদান করা হয় ম্যাগাজিনের শুভাকাঙ্ক্ষীদের এবংলেখক সম্মাননাপ্রদান করা হয় নিয়মিত লেখকদের।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কাটা হয় বিশেষ কেক, সঙ্গে সমবেত কণ্ঠে গাওয়া হয় নেট ফড়িংএর থিম সং নেটে নেটে ঘুরে বেড়ায় নেট ফড়িং

সম্পাদক বিক্রম শীল জানান, ২০১৭ সালের ১০ই সেপ্টেম্বর প্রথম সংখ্যা প্রকাশের মাধ্যমে নেট ফড়িংএর পথচলা শুরু হয়। এরপর থেকে দুর্গাপূজা, বইমেলা, বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ মুদ্রণ সংখ্যা প্রকাশিত হয়েছে। ২০২২ সাল থেকে শুরু হয়েছে একক বই প্রকাশনার উদ্যোগ, যা এখনও চলছে।

বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তের বাংলা ভাষাভাষী মানুষ নেট ফড়িংকে নিয়মিত পড়ছেন। অনলাইন সাহিত্যপত্রিকাগুলির মধ্যে নেট ফড়িং ইতিমধ্যেই বিশেষ স্থান করে নিয়েছে। কোচবিহার থেকে শুরু হওয়া এই ম্যাগাজিন আজ গর্বের সঙ্গে বিশ্বময় ছড়িয়ে পড়েছে।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...