Sunday, September 7, 2025

দিনহাটা মহকুমা হাসপাতালে লিফট বিপর্যয়, আতঙ্কিত রোগী-পরিজন, দমকলের দ্রুত তৎপরতায় স্বস্তি।

 দিনহাটা মহকুমা হাসপাতালে লিফট বিপর্যয়, আতঙ্কিত রোগী-পরিজন, দমকলের দ্রুত তৎপরতায় স্বস্তি।


উত্তরের হাওয়া, ৭ সেপ্টেম্বরঃ রবিবার সকালে দিনহাটা মহকুমা হাসপাতালে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। হাসপাতালের প্রধান ভবনের একটি লিফট আচমকাই মাঝপথে আটকে যায়। জানা গেছে, সেই সময় লিফটের ভিতরে ছিলেন কয়েকজন রোগী তাঁদের আত্মীয়-পরিজন। আচমকা লিফট থেমে যাওয়ায় ভেতরে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। একসময় শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়, চারদিকে শুরু হয় চিৎকার হট্টগোল।

খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই দিনহাটা দমকল কেন্দ্রে যোগাযোগ করে। প্রায় দশ মিনিট পর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকার্য শুরু করেন। তাঁদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই লিফটে আটকে থাকা রোগী পরিজনদের নিরাপদে বাইরে আনা সম্ভব হয়। ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই বিপত্তি ঘটে। তবে এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠানে লিফটের হঠাৎ বিকল হয়ে যাওয়া নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। নিয়মিত রক্ষণাবেক্ষণ পর্যবেক্ষণের অভাবকেই অনেকেই দায়ী করছেন।

ঘটনার পর থেকেই হাসপাতালের রোগী আত্মীয়-স্বজনদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলেও শেষ পর্যন্ত সকলকে নিরাপদে উদ্ধার করা হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকে। হাসপাতালের পরিকাঠামোগত ত্রুটি দূর করতে নিয়মিত লিফট মেরামত নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি উঠেছে।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...