Sunday, September 7, 2025

৩ দিনের কোলের সন্তানকে নিয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মায়েরা, জীবনের লড়াইয়ের অনন্য নজির।

 ৩ দিনের কোলের সন্তানকে নিয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মায়েরা, জীবনের লড়াইয়ের অনন্য নজির।


উত্তরের হাওয়া, ৭ সেপ্টেম্বরঃ সুপ্রিম কোর্টের নির্দেশে আজ অনুষ্ঠিত হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। রাজ্যের বিভিন্ন কেন্দ্রে হাজার হাজার পরীক্ষার্থী অংশ নিলেও নজর কেড়েছে কিছু মায়ের দৃঢ়তা। ছোট ছোট কোলের সন্তানকে নিয়ে তারা হাজির হয়েছেন পরীক্ষার কেন্দ্রে। কেউ এনেছেন মাসের শিশু, কেউ বা সবে তিন দিনের নবজাতককে কোলে নিয়ে এসেছেন জীবনের কঠিন এই যুদ্ধে অংশ নিতে।

ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা কয়েকশো। তাদের মধ্যে রয়েছেন নবাগত শিক্ষার্থী, আবার কেউ ইতিমধ্যেই শিক্ষকতা করছেন। তবে এদিন সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন সেই মায়েরা, যাদের মাতৃত্ব ভবিষ্যতের সংগ্রাম একসাথে ধরা দিল পরীক্ষার হলে প্রবেশের মুহূর্তে।

পরীক্ষাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা অনেক পরীক্ষার্থী বইয়ের পাতায় শেষ মুহূর্তের ঝালাই করছেন। কেউবা আবার রোল নম্বর যাচাই করছেন। অন্যদিকে, মায়েরা সন্তানকে কোলে নিয়ে বা সঙ্গীদের হাতে তুলে দিয়ে এগিয়ে যাচ্ছেন পরীক্ষার হলে। তাদের চোখে মুখে প্রতিফলিত হচ্ছে একদিকে দায়িত্ব, অন্যদিকে ভবিষ্যতের আশার আলো।

এই দৃশ্য দেখে অনেকেই মন্তব্য করেছেনজীবনের লড়াই কতটা কঠিন হলেও স্বপ্নের পথ থেমে থাকে না। সন্তান শিক্ষার দায়িত্ব একসাথে কাঁধে তুলে নিয়ে যে নারীরা আজ পরীক্ষায় বসছেন, তাদের গল্প আগামী দিনের প্রেরণা হয়ে থাকবে।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...