Tuesday, September 9, 2025

চৌধুরীহাটে কৃষকদের জন্য আধুনিক কৃষি বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা

 চৌধুরীহাটে কৃষকদের জন্য আধুনিক কৃষি বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা।


উত্তরের হাওয়া, ৯ সেপ্টেম্বরঃ শীতকালীন মরশুমে সবজি ফলনের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষিবিজ্ঞানকে কাজে লাগিয়ে কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে দিনহাটা নং ব্লকের চৌধুরীহাটে অনুষ্ঠিত হলো দুই দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। দিনহাটা ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে শ্রদ্ধা ফারমার্স প্রোডিউসার কোম্পানির ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মশালায় আর্থিক সহায়তা দিয়েছে আতমা প্রকল্প।

 কৃষি দপ্তর সূত্রে জানা যায়, স্থানীয় কৃষকদের অনুরোধ এবং প্রয়োজনীয়তার ভিত্তিতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রায় ২৫ জন কৃষক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা অংশগ্রহণ করেন এই কর্মশালায়।


প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জেলা উদ্যান পালন দপ্তরের দিনহাটা মহকুমার ভারপ্রাপ্ত আধিকারিক . বিপ্লব শর্মা এবং আতমা প্রকল্পের টেকনোলজি ম্যানেজার সপ্তরা সাহা। তারা শীতকালীন সবজি চাষের আধুনিক পদ্ধতি, উৎপাদিত ফসলের বাজারজাতকরণ, কৃষকদের আয় বৃদ্ধির উপায় ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি কৃষকদের বিকল্প আয়ের উৎস হিসেবে জেলি, আচারসহ বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য তৈরির দিকেও উৎসাহিত করা হয়।

 

আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষকদের বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে পারলে এই অঞ্চলের কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। কর্মশালার মাধ্যমে কৃষকদের আরও স্বনির্ভর সচেতন করে তোলাই তাদের মূল উদ্দেশ্য।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...