Friday, February 13, 2026

সাতমাইল বাজারে ‘উন্নয়নের পাঁচালী, জনকল্যাণ প্রকল্পের খতিয়ান তুলে ধরল তৃণমূল

 সাতমাইল বাজারেউন্নয়নের পাঁচালী, জনকল্যাণ প্রকল্পের খতিয়ান তুলে ধরল তৃণমূল


উত্তরের হাওয়া, ১৪ ফেব্রুয়ারিঃ রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কোচবিহার () ব্লকের ফলিমারী অঞ্চলের সাতমাইল বাজারে অনুষ্ঠিত হলোউন্নয়নের পাঁচালী কর্মসূচি। শনিবার আয়োজিত এই সভায় এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের কোচবিহার জেলা মহিলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা। এছাড়াও ছিলেন কোচবিহার নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মাধবী নাগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য অন্যান্য নেতৃত্ব।


সভা থেকে গত কয়েক বছরে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, বিশেষ করে নারীকল্যাণ, স্বাস্থ্য, শিক্ষা সামাজিক সুরক্ষা সংক্রান্ত উদ্যোগের বিস্তারিত খতিয়ান তুলে ধরা হয়। বক্তারা জানান, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতেই এই কর্মসূচির আয়োজন। তাঁদের দাবি, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...