Monday, January 19, 2026

ঘরে তৈরি সামগ্রী এবার বাজারে, মহিলাদের স্বনির্ভরতায় জোর—দিনহাটা ২ ব্লকে উদ্বোধন ‘সৃষ্টিশ্রী স্টল’

 ঘরে তৈরি সামগ্রী এবার বাজারে, মহিলাদের স্বনির্ভরতায় জোরদিনহাটা ব্লকে উদ্বোধনসৃষ্টিশ্রী স্টল


উত্তরের হাওয়া ১৯ জানুয়ারিঃ দিনহাটা নম্বর উন্নয়ন ব্লকে মহিলাদের স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে নতুন এক উদ্যোগের সূচনা হল। ঘরে তৈরি বিভিন্ন সামগ্রী সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল সৃষ্টিশ্রী স্টল এই স্টলের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাঁদের হাতে তৈরি পণ্য সরাসরি বাজারজাত করার সুযোগ পাচ্ছেন।



উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BDO নিতিশ তামাং সহ ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক, জনপ্রতিনিধি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি তাঁদের উৎপাদিত পণ্যের জন্য একটি স্থায়ী বিশ্বাসযোগ্য বাজার তৈরি করাও এর অন্যতম উদ্দেশ্য।



সৃষ্টিশ্রী স্টল’- হাতে তৈরি খাদ্যসামগ্রী, আচার, পাপড়, হস্তশিল্প, সেলাই বুননের কাজসহ নানা ধরনের ঘরোয়া পণ্য রাখা হয়েছে। স্থানীয় মানুষের মধ্যেও এই স্টল ঘিরে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দাবি, এই ধরনের উদ্যোগ নিয়মিত হলে তাঁদের আয় বাড়বে এবং পরিবার সমাজে তাঁদের আর্থিক ভূমিকা আরও শক্তিশালী হবে। ব্লক প্রশাসনের আশা, এই স্টল ভবিষ্যতে মহিলাদের স্বনির্ভরতার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।

 

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...