উন্নয়নের পথে আরও এক ধাপ: ভিলেজ–২ গ্রাম পঞ্চায়েতে ১১.৩০ কোটি টাকার পিচ রাস্তার কাজের শুভ সূচনা উদয়ন গুহর।
উত্তরের
হাওয়া, ১৯ জানুয়ারিঃ উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে ভিলেজ–২ গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। আজ আনুষ্ঠানিকভাবে নারকেল ফাটিয়ে ও ফলক উন্মোচনের মাধ্যমে এই রাস্তার কাজ শুরু হয়।
প্রায় ১.৭ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১১ কোটি ৩০ লক্ষ টাকা। আধুনিক মানের বিটুমিন বা পিচের রাস্তা হিসেবে এটি নির্মিত হবে, যা এলাকার যাতায়াত ব্যবস্থাকে আরও মসৃণ ও নিরাপদ করবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই এলাকার বাসিন্দারা উন্নত রাস্তার দাবিতে সরব ছিলেন। নতুন এই রাস্তা তৈরি হলে সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, ব্যবসায়ী ও রোগী পরিবহণে বিশেষ সুবিধা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ জানান, রাজ্য সরকারের মূল লক্ষ্য গ্রামবাংলার পরিকাঠামোগত উন্নয়ন। প্রত্যন্ত এলাকায় ভালো রাস্তা, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের অগ্রাধিকার। তিনি আরও বলেন, এই রাস্তা সম্পূর্ণ হলে ভিলেজ–২ গ্রাম পঞ্চায়েতের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত খুলবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত সদস্য ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নতুন রাস্তা নিয়ে খুশি এলাকাবাসী, উন্নয়নের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাঁরা।



No comments:
Post a Comment