Monday, February 16, 2026

ঐতিহ্যের টানে হিরণ্যগর্ভ শিবমন্দিরে শিবরাত্রি ব্রত, সাগরদিঘীর জল নিয়ে ভক্তদের আরাধনা।

 ঐতিহ্যের টানে হিরণ্যগর্ভ শিবমন্দিরে শিবরাত্রি ব্রত, সাগরদিঘীর জল নিয়ে ভক্তদের আরাধনা।


উত্তরের হাওয়া, ১৬ ফেব্রুয়ারিঃ ১৮০৭ খ্রিস্টাব্দে মহারাজা হরেন্দ্র নারায়ণ প্রতিষ্ঠিত সাগরদিঘী সংলগ্ন প্রাচীন হিরণ্যগর্ভ শিবমন্দির- প্রতি বছরের মতো এবছরও মহাশিবরাত্রি উপলক্ষে পালিত হলো পুজো ব্রত। ঐতিহ্যবাহী এই মন্দিরে ভোর থেকেই ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়।

 


এবার শিবরাত্রি ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিস্তৃত থাকায় ভিড় তুলনামূলকভাবে কিছুটা কম বলেই মনে করছেন অনেকে। তবুও ভক্তদের নিষ্ঠা আস্থায় কোনও ঘাটতি ছিল না।

 


অনেক পূর্ণার্থী সাগরদিঘী থেকে জল সংগ্রহ করে শিবলিঙ্গে জলাভিষেক করেন। ভক্তদের বিশ্বাস, হিরণ্যগর্ভ শিবমন্দিরে আরাধনা করলে মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনে সুখ-শান্তি আসে।

 


মন্দির প্রাঙ্গণে ছিল ভক্তিময় পরিবেশ। পুজো দিতে এসে দর্শনার্থীরা জানান, এই ঐতিহ্যবাহী মন্দিরে প্রার্থনা করলে মানসিক শান্তি আশীর্বাদ লাভ হয়।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...