Monday, February 16, 2026

মধ্যরাতে ভেটাগুড়িতে অভিযান, ২৫০০ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার এক ব্যক্তি।

 মধ্যরাতে ভেটাগুড়িতে অভিযান, ২৫০০ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার এক ব্যক্তি।



উত্তরের হাওয়া, ১৬ ফেব্রুয়ারিঃ  মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। গত মধ্যরাতে ভেটাগুড়ি ওয়েলকাম সংলগ্ন এলাকা থেকে ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আতিয়ার রহমান।  তাঁর বাড়ি আটিয়াবাড়ি এলাকায় বলে জানা গিয়েছে।

 


পুলিশ সূত্রে খবর, দিনহাটা মহকুমা জুড়ে মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তির ওপর নজর রাখা হচ্ছিল। গোপন সূত্রে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে আটক করা হয়। তল্লাশিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, যার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান।

 


ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে আদালতে পেশ করা হলে পুলিশ তাঁর দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়।

 


পুলিশের তরফে জানানো হয়েছে, দিনহাটা এলাকায় মাদক চক্র ভাঙতে অভিযান আরও জোরদার করা হবে।ড্রাগসের বিরুদ্ধে লড়াই চলবে”—এমনই বার্তা দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...