Monday, February 16, 2026

‘মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মীদের’—অভিযোগ জানাতে পুলিশ সুপারের দপ্তরে বিজেপি নেতৃত্ব।

 মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মীদের’—অভিযোগ জানাতে পুলিশ সুপারের দপ্তরে বিজেপি নেতৃত্ব।

 


উত্তরের হাওয়া, ১৬ ফেব্রুয়ারিঃ মাদক পাচার মামলায় একের পর এক বিজেপি নেতাকর্মীর গ্রেপ্তারি ঘিরে উত্তাল কোচবিহারের রাজনীতি। এই পরিস্থিতিতেমিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছেঅভিযোগ তুলে কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরে দারস্থ হলেন ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্ব বিধায়করা।

 


সোমবার দুপুরে জেলা সভাপতি অভিজিৎ বর্মন, কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে এবং নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী পুলিশ সুপারের দপ্তরে উপস্থিত হন। সেখানে তাঁরা অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন।

 


বিজেপি নেতৃত্বের দাবি, পরিকল্পিতভাবে তাঁদের কর্মীদের মাদক মামলায় জড়ানো হচ্ছে। তাঁদের অভিযোগ, জেলার সব পুলিশ নয়, কিছু সংখ্যক পুলিশ তৃণমূল নেতাকর্মীদের প্রভাবেই পদক্ষেপ নিচ্ছে। এই বিষয়টি জানাতেই তাঁরা পুলিশ সুপারের দপ্তরে আসেন বলে জানান।

 

যদিও এদিন পুলিশ সুপারের সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি, তবে অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে দাবি বিজেপির। পাশাপাশি সতর্কবার্তা দিয়ে বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে বৃহত্তর আন্দোলনে নামবে দল।

 

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...