Monday, February 16, 2026

মহাশিবরাত্রিতে বাবা জটেশ্বরের দরবারে ভক্তদের ঢল।

 মহাশিবরাত্রিতে বাবা জটেশ্বরের দরবারে ভক্তদের ঢল।

 


উত্তরের হাওয়া, ১৬ ফেব্রুয়ারিঃ মহা শিবরাত্রি উপলক্ষে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ঐতিহ্যবাহী জটেশ্বর মন্দির- ভোর থেকেই উপচে পড়েছে ভক্তদের ভিড়।বাবা জটেশ্বর’-এর মাথায় জল ঢালতে দূরদূরান্ত থেকে হাজির হয়েছেন হাজার হাজার ভক্ত।

 


মন্দির চত্বরে দেখা গেছে দীর্ঘ লাইন। কেউ উপবাস থেকে, কেউ আবার পরিবার-পরিজন নিয়ে এসেছেন পুণ্যলাভের আশায়। শিবভক্তদের বিশ্বাস, এই পবিত্র তিথিতে বাবা জটেশ্বরের আরাধনা করলে মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনে শান্তি সমৃদ্ধি আসে।

 


ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা শৃঙ্খলার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকরাও ভক্তদের সহযোগিতায় এগিয়ে এসেছেন।

 


মহাশিবরাত্রিকে কেন্দ্র করে জটেশ্বর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...