Monday, February 16, 2026

SIR-এ অনিয়মের অভিযোগে ৭ AERO সাসপেন্ড, প্রথমবার সরাসরি সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কমিশনের কড়া পদক্ষেপ।

 SIR- অনিয়মের অভিযোগে AERO সাসপেন্ড, প্রথমবার সরাসরি সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কমিশনের কড়া পদক্ষেপ।


উত্তরের হাওয়া, ১৬ ফেব্রুয়ারিঃ ভোটার
তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া (SIR) ঘিরে অনিয়মের অভিযোগে জন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO)-কে সাসপেন্ড করল জাতীয় নির্বাচন কমিশন। ১৩টি রাজ্যে SIR চললেও এই প্রথম সরাসরি সরকারি আধিকারিকদের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হল।



দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি পশ্চিম মেদিনীপুরএই চার জেলার ক্যানিং পূর্ব, ময়নাগুড়ি, ডেবরা, সামশেরগঞ্জ, ফারাক্কা সুতি বিধানসভা এলাকার সঙ্গে যুক্ত আধিকারিকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি নথি যাচাইয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রয়োজনীয় নথি খতিয়ে না দেখে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির মতো গুরুতর অনিয়ম হয়েছে।



SIR-এর শুনানি শেষ হতেই কমিশন ডিসিপ্লিনারি অ্যাকশনের নির্দেশ দেয়। জাতীয় নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র মুখ্যসচিবকে চিঠি দিয়ে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আরও আধিকারিককে SIR-এর কাজ থেকে সরানো হয়েছে।

রাজ্য সরকার ব্যবস্থা না নেওয়ায় কমিশনের এই পদক্ষেপকে বেনজির বলেই মনে করছে রাজনৈতিক মহল।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...