সিতাই বিডিও অফিসে ‘যুব সাথী’ প্রকল্প পরিদর্শনে সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া ও বিধায়িকা সংগীতা রায়
উত্তরের হাওয়া, ১৬
ফেব্রুয়ারিঃ সিতাই বিডিও
অফিসে ‘যুব সাথী’ প্রকল্পের
অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান কোচবিহারের সাংসদ
জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া (Jagadish
Chandra Barma Basunia) এবং
সিতাই বিধানসভার বিধায়িকা সঙ্গিতা রায় (Sangita Roy)। রাজ্যের মুখ্যমন্ত্রী
Mamata Banerjee-র অনুপ্রেরণায় চালু হওয়া এই
প্রকল্পের বাস্তবায়ন ও পরিষেবা প্রাপ্তির
বিষয়টি সরেজমিনে পর্যালোচনা করেন তাঁরা।
পরিদর্শনকালে ব্লক প্রশাসনের আধিকারিকদের
সঙ্গে বৈঠক করে প্রকল্পের
আওতায় যুবকদের সুবিধা, আবেদন প্রক্রিয়া এবং পরিষেবা প্রদানের
গতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কোনও উপভোক্তা
যাতে বঞ্চিত না হন এবং
কাজ আরও দ্রুত ও
স্বচ্ছভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে
প্রয়োজনীয় নির্দেশ দেন জনপ্রতিনিধিরা।
সাংসদ ও বিধায়িকা জানান,
‘যুব সাথী’ প্রকল্পের মূল লক্ষ্য যুব
সমাজকে স্বনির্ভর ও কর্মমুখী করে
তোলা। রাজ্য সরকারের উন্নয়নমূলক উদ্যোগের সুফল প্রত্যন্ত এলাকার
যুবকদের কাছেও পৌঁছে দেওয়াই তাঁদের অগ্রাধিকার। প্রশাসনের তরফে প্রকল্পের কাজ
নির্ধারিত সময়ে সম্পন্ন করার আশ্বাস দেওয়া
হয়েছে।



No comments:
Post a Comment