সিতাইয়ে মুখ্যমন্ত্রীর পাঠানো বাদ্যযন্ত্র বিতরণ, কীর্তনিয়াদের উচ্ছ্বাস
উত্তরের হাওয়া, ১৬ ফেব্রুয়ারিঃ সিতাই বিধানসভার আমন্ত্রণ ভবনে মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র পাঠানো বিভিন্ন বাদ্যযন্ত্র সাধারণ ভক্তবৃন্দ ও নানা সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে বিতরণ করা হয়। সাংস্কৃতিক চর্চা ও ধর্মীয় অনুষ্ঠানে যুক্ত শিল্পীদের উৎসাহিত করতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বাদ্যযন্ত্র তুলে
দেন সিতাই বিধানসভার বিধায়িকা Sangita Roy। উপস্থিত ছিলেন
কোচবিহারের সাংসদ Jagadish Chandra
Basunia, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন-সহ তৃণমূল কংগ্রেসের
একাধিক নেতা-কর্মী ও
বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বাদ্যযন্ত্র পেয়ে কীর্তনিয়ারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ
করেন। তাঁদের মতে, এই সহযোগিতা
ভবিষ্যতে সাংস্কৃতিক পরিসরকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা
করে বলেন, এ ধরনের সহায়তা
সমাজের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে।





No comments:
Post a Comment