Thursday, February 19, 2026

বেসরকারি চাকরি করলেও মিলবে ১৫০০ টাকা? ‘যুবসাথী’ নিয়ে বড় আপডেট, না জানলে বিপদ!

 বেসরকারি চাকরি করলেও মিলবে ১৫০০ টাকা? ‘যুবসাথী’ নিয়ে বড় আপডেট, না জানলে বিপদ!



উত্তরের হাওয়া, ২০ ফেব্রুয়ারি: ভোটের আগে রাজ্যে ‘যুবসাথী’ প্রকল্প চালুর ঘোষণা করে চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন জনকল্যাণমূলক প্রকল্পে যোগ্য যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।



সাম্প্রতিক রাজ্য বাজেটে প্রকল্পটির উল্লেখ রয়েছে। প্রথমে অগাস্ট থেকে টাকা দেওয়ার কথা শোনা গেলেও পরে জানানো হয়, ১ এপ্রিল থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে।


তবে প্রশ্ন উঠেছে—বেসরকারি চাকরি করলে কি এই ভাতা মিলবে? সরকারি প্রাথমিক গাইডলাইন অনুযায়ী, যাঁদের নির্দিষ্ট আয়ের উৎস নেই এবং ‘বেকার’ হিসেবে গণ্য করা যাবে, মূলত তাঁরাই এই প্রকল্পের আওতায় আসবেন। যাঁরা পিএফ বা ইএসআই সুবিধা পান, তাঁরা এই ভাতা পাবেন না বলেই স্পষ্ট করা হয়েছে।



এছাড়া, বর্তমানে কোনও সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত থাকলে এই সুবিধা মিলবে না। লক্ষ্মী ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো অন্যান্য প্রকল্পের সুবিধাভোগীরাও যুবসাথীর টাকা পাবেন না। তবে টিউশনি বা অনিয়মিত স্বল্প আয়ের ক্ষেত্রে কিছু শিথিলতা থাকতে পারে বলে সূত্রের খবর।


যাঁরা নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন বা সুপ্রতিষ্ঠিত সংস্থায় কর্মরত, তাঁরা এই প্রকল্পের বাইরে থাকতে পারেন। যদিও চূড়ান্ত রূপরেখা এখনও প্রকাশিত হয়নি।


সরকারি সূত্রে সতর্কবার্তা—আবেদনের সময় ভুল তথ্য দিলে ভবিষ্যতে আইনি জটিলতায় পড়তে হতে পারে। তাই আবেদন করার আগে যোগ্যতা ও শর্তাবলী ভালভাবে জেনে নেওয়াই বুদ্ধিমানে

র কাজ।






No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...