ফুটবল খেলতে গিয়ে অসুস্থ, হাসপাতালে চিকিৎসক না মেলায় মৃত্যু শিলংয়ের সাংসদ রিকি সিঙ্গকনের।
উত্তরের হাওয়া, ২০
ফেব্রুয়ারিঃ ফুটবল খেলতে
গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়ে মৃত্যুর
কোলে ঢলে পড়লেন শিলংয়ের
সাংসদ Ricky AJ Syngkon। বৃহস্পতিবার এই
ঘটনাকে ঘিরে শোকস্তব্ধ মেঘালয়-এর রাজনৈতিক মহল।
অভিযোগ, প্রথম হাসপাতালে চিকিৎসক না থাকায় প্রাথমিক
চিকিৎসা পাননি তিনি।
জানা গিয়েছে, ৫৪ বছর বয়সি
সাংসদ শিলংয়ের মালওয়াই মাওইং এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন। খেলার মাঝেই আচমকা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে
পড়েন। দ্রুত তাঁকে স্থানীয় মাওইং কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে
যাওয়া হয়। কিন্তু সেখানে
সে সময় কোনও চিকিৎসক
উপস্থিত ছিলেন না বলে অভিযোগ।
ফলে জরুরি প্রাথমিক চিকিৎসা শুরু করা সম্ভব
হয়নি।
পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে সেখান থেকে শিলংয়ের Dr. H. Gordon Roberts Hospital-এ স্থানান্তর করা
হয়। চিকিৎসকেরা চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই
তাঁর মৃত্যু হয়।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি কংগ্রেস নেতা
Vincent Pala-কে পরাজিত করে সংসদে যান।
তাঁর আকস্মিক মৃত্যুতে ক্ষোভ ও শোকের ছায়া
নেমে এসেছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠেছে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো নিয়েও।
মুখ্যমন্ত্রী Conrad
Sangma শোকপ্রকাশ করে পরিবারকে সমবেদনা
জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এই
ঘটনায় গভীর শোক জানিয়েছেন।



No comments:
Post a Comment