Tuesday, March 10, 2026

বিধানসভা নির্বাচন ২০২৬: রাজ্যে বুথ ৮০,৭১৯, বাড়ছে মহিলা ও বিশেষ বুথ।

বিধানসভা নির্বাচন ২০২৬: রাজ্যে বুথ ৮০,৭১৯, বাড়ছে মহিলা ও বিশেষ বুথ।


উত্তরের হাওয়া, ১০ মার্চ: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে রাজ্যে মোট ৮০ হাজার ৭১৯টি বুথে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধনী বা Special Intensive Revision (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার সময় রাজ্যে বুথের সংখ্যা ছিল ৮০ হাজার ৬৮১টি। পরে নতুন করে আরও ৩৮টি বুথ যুক্ত করা হয়েছে, যার বেশিরভাগই বহুতল আবাসন বা হাইরাইজ ভবনে তৈরি করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এবারের নির্বাচনে ১০,৩৬১টি বুথ সম্পূর্ণভাবে মহিলা ভোটকর্মীদের দ্বারা পরিচালিত হবে। এর জন্য প্রায় ৫২ হাজার মহিলা কর্মীর ভোটের দায়িত্ব পড়তে চলেছে।

এছাড়াও প্রতিবন্ধী ভোটকর্মীদের দ্বারা পরিচালিত ৭৪টি বিশেষ বুথ থাকবে, যেখানে প্রায় ৩৫০ জন কর্মী দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ‘মডেল পোলিং স্টেশন’ হিসেবে যুব ভোটকর্মীদের দ্বারা পরিচালিত ৬৩৪টি বুথও থাকছে।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...