বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, প্যারা টিচারদের আটক করল পুলিশ।
উত্তরের হাওয়া, ৬ মার্চঃ বেতন
কাঠামো বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের হাতে
আটক হলেন একাধিক প্যারা
টিচার। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কম বেতনে
কাজ করতে হচ্ছে তাঁদের।
সংসার চালাতে হিমশিম খেতে হওয়ায় বাধ্য
হয়েই তাঁরা দাবি জানাতে এসেছিলেন।
বিক্ষোভকারীদের দাবি, তাঁরা কোনও রাজনৈতিক উদ্দেশ্যে
সেখানে যাননি। শুধুমাত্র নিজেদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে
পৌঁছে দেওয়ার জন্যই এই প্রতিবাদ কর্মসূচি
ছিল। এক আটক প্যারা
টিচার জানান, “আমরা প্যারা টিচার।
আমরা কোনও রাজনীতি করতে
আসিনি। আমরা দিদির কাছে
দাবি নিয়ে এসেছি। পোস্টারে
লিখেছি—‘দিদি আমাদের বাঁচান’। ১০-১২
হাজার টাকা দিয়ে আমাদের
সংসার চলছে না। আমরা
কোনও রাজনৈতিক দল নই, আমাদের
একটাই দাবি—বেতন কাঠামো।”
পরে পুলিশ বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে নিয়ে
যায় এবং কয়েকজনকে আটক
করে। পুলিশ গাড়িতে তোলার সময় আন্দোলনকারীদের একাংশ
ক্ষোভ প্রকাশ করে বলেন, “পুলিশ
আমাদের ধরে নিয়ে যাচ্ছে।
আমরা কী দোষ করেছি
বা কী অন্যায় করেছি,
তা জানি না।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুক্ষণের
জন্য উত্তেজনার পরিবেশ তৈরি হয়। আন্দোলনকারীরা
দাবি করেছেন, তাঁদের ন্যায্য দাবি দ্রুত মেনে
নেওয়া হোক।

No comments:
Post a Comment