Tuesday, March 3, 2026

হরমুজ প্রণালী বন্ধে জ্বালানি আতঙ্ক, পেট্রোল পাম্পে লম্বা লাইন—কেন্দ্রের আশ্বাসে কতটা ভরসা?

 হরমুজ প্রণালী বন্ধে জ্বালানি আতঙ্ক, পেট্রোল পাম্পে লম্বা লাইনকেন্দ্রের আশ্বাসে কতটা ভরসা?

উত্তরের হাওয়া, ৪ মার্চঃ ইরান-ইজরায়েল সংঘর্ষের আবহে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। এর জেরে উদ্বেগ বেড়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ ভারত-এ। যদিও কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী আশ্বাস দিয়ে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার মতো পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে দেশে।



তবু মানুষের মনে আতঙ্ক কাটছে না। পেট্রোল-ডিজেল হঠাৎ অমিল হয়ে যেতে পারে বা দাম বেড়ে যেতে পারেএই আশঙ্কায় বিভিন্ন শহরে পেট্রোল পাম্পে ভিড় লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে পারভানি শহরের প্রায় প্রতিটি পাম্পে দীর্ঘ লাইন পড়ে যায় মঙ্গলবার। অনেকেই আগাম জ্বালানি ভরে রাখছেন গাড়িতে, কেউ আবার রান্নার গ্যাস নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন।



পিটিআই সূত্রে খবর, ভারতের প্রায় অর্ধেক অপরিশোধিত তেল পেট্রোলিয়াম গ্যাস আমদানি হয় এই হরমুজ প্রণালী দিয়ে। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি কুয়েত থেকে আসা তেলের বড় অংশ এই পথেই দেশে পৌঁছয়। দৈনিক হিসেবে যা প্রায় ২৭ লক্ষ ব্যারল।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ২৫ দিনের অপরিশোধিত তেল এবং ২৫ দিনের পেট্রোলিয়াম পণ্যের মজুত রয়েছেঅর্থাৎ মোট ৫০ দিনের জ্বালানি সংরক্ষণ রয়েছে। কেন্দ্রের দাবি, পরিস্থিতি নজরে রাখা হচ্ছে এবং আতঙ্কের কোনও কারণ নেই।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...