পুলিশ হেফাজতে জেরা চলাকালীন উদ্ধার ৩১ কেজি চুরি যাওয়া কন্ডাক্টর।
উত্তরের হাওয়া, ৪ মার্চ: পুলিশি হেফাজত চলাকালীন জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চুরি যাওয়া প্রায় ৩১ কেজি ACSR ৩০ স্কোয়ার মিলিমিটার কন্ডাক্টর উদ্ধার করল পুলিশ। উদ্ধার সামগ্রী দুটি অভিযুক্তের যৌথ দখল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযুক্তরা হল, জাহাঙ্গীর আলম ও জাহুরুল মিয়া, উভয়ের বিরুদ্ধেই সাহেবগঞ্জ থানায় ভারতীয় ন্যায় সংহিতা এর ৩০৩(২) ধারায় মামলা রুজু রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেফাজতে জেরা চলাকালীন তাদের দেখানো মতে উদ্ধার হয় চুরি যাওয়া কন্ডাক্টর। গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
No comments:
Post a Comment