Saturday, June 20, 2026

মোয়ামারীতে বিজেপির উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস পালন, উপস্থিত জেলা নেতৃত্ব।

মোয়ামারীতে বিজেপির উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস পালন, উপস্থিত জেলা নেতৃত্ব। 
উত্তরের হাওয়া, ২১ জুন: কোচবিহার দক্ষিণ বিধানসভার ১ নম্বর মণ্ডলের অন্তর্গত মোয়ামারী অঞ্চলের দোমুখা নয়ারহাট বাজারে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। শনিবার আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার দক্ষিণ ১ নম্বর মণ্ডলের সহ-সভাপতি দুলাল সরকার, সাধারণ সম্পাদক মনোরঞ্জন দাস, মণ্ডল সম্পাদক রন্টু তালুকদার ও মনোজ অধিকারী-সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব। এছাড়াও স্থানীয় বিজেপি কর্মী-সমর্থক এবং এলাকার বাসিন্দারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এদিন উপস্থিত নেতৃবৃন্দ পশ্চিমবঙ্গের ইতিহাস, ঐতিহ্য এবং পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। তাঁরা বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও রাজ্যের উন্নয়নের বিষয়েও আলোকপাত করেন।

কর্মসূচিকে ঘিরে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকদের দাবি, পশ্চিমবঙ্গের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে স্মরণ করতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...