গ্যাসের দামে বড়সড় বদল! কোন কোন সিলিন্ডারের দাম কমল ফের? কলকাতায় কত দামে বিকোচ্ছে, এখনই জেনে নিন
উত্তরের
হাওয়া, ১২ জুলাইঃ জুলাইয়ে গ্যাসের দামে স্বস্তি মধ্যবিত্তের। চলতি মাসের শুরুতেই কমেছে গ্যাস সিলিন্ডারের দাম। যদিও শুধুমাত্র ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ও ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম কমেছে।
জুলাইয়ে গ্যাসের দামে স্বস্তি পাওয়া গেলেও, আবারও দাম বেড়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। পশ্চিম এশিয়ায় আবারও উত্তেজনার আবহ। অপরিশোধিত তেলের দাম খানিকটা বেড়েছে।
পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহেই বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও গ্যাস সিলিন্ডারের দাম চড়চড়িয়ে বেড়েছিল। যার ধাক্কায় দেশজুড়ে বহু হোটেল, রেস্তোরাঁ বন্ধ হয়ে গিয়েছিল। ধুঁকছিলেন বহু কর্মী। এবার তাঁদের মুখে হাসি ফুটেছে।
চলতি মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৮৩.৫০ টাকা। ২০২৬ সালে এই প্রথমবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে দেশজুড়ে।
বর্তমানে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৯৩০ টাকা, মুম্বইয়ে ২৮৮৫.৫০ টাকা, কলকাতায় ৩০৮১.৫০ টাকা, চেন্নাইয়ে ৩১০৬ টাকা, হায়দরাবাদে ৩১৯১ টাকা।
অন্যদিকে রান্নার গ্যাসের দাম জুলাই মাসে অপরিবর্তিত। ১৪ কেজি রান্নার গ্যাসের দামে কোনও স্বস্তি মেলেনি মধ্যবিত্তের। বরং কবে ফের রান্নার গ্যাসের দাম কমবে, তার দিকেই মুখিয়ে সকলে।
দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা।
এই মাসে পাঁচ কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম কমেছে সামান্য। মূলত হস্টেলে থাকা পড়ুয়ারা এবং পরিযায়ী শ্রমিকরা এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন। এই দাম কমেছে ১৩ টাকা। দিল্লিতে এই সিলিন্ডারের দাম কমে হয়েছে ৮০৮.৫০ টাকা।

No comments:
Post a Comment