Sunday, July 12, 2026

দিনহাটা কলেজে হামলার অভিযোগে পুলিশ সুপার দপ্তরে SFI এর বিক্ষোভ, দোষীদের গ্রেফতারের দাবি।

 দিনহাটা কলেজে হামলার অভিযোগে পুলিশ সুপার দপ্তরে SFI এর বিক্ষোভ, দোষীদের গ্রেফতারের দাবি।

 


উত্তরের হাওয়া, ১২ জুলাইঃ দিনহাটা কলেজে SFI কর্মীদের উপর হামলার অভিযোগের প্রতিবাদে রবিবার কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল SFI. পরে সংগঠনের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয়।

 

এসএফআইয়ের অভিযোগ, শনিবার দিনহাটা কলেজ প্রাঙ্গণে ২০ থেকে ২৫ জন ABVP কর্মী তাদের কয়েকজন সমর্থককে কলেজের সামনের রাস্তায় নিয়ে গিয়ে মারধর করে। ওই ঘটনায় একাধিক ছাত্র আহত হয়েছেন বলেও দাবি সংগঠনের।

 

SFI নেতৃত্বের দাবি, জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করার সুযোগ না পেয়ে তাঁরা এক পুলিশ আধিকারিকের হাতে লিখিত অভিযোগ জমা দেন। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংগঠনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে।

No comments:

Post a Comment

দিনহাটা কলেজে হামলার অভিযোগে পুলিশ সুপার দপ্তরে SFI এর বিক্ষোভ, দোষীদের গ্রেফতারের দাবি।

  দিনহাটা কলেজে হামলার অভিযোগে পুলিশ সুপার দপ্তরে SFI এর বিক্ষোভ , দোষীদের গ্রেফতারের দাবি।   উত্তরের হাওয়া, ১২ জুলাইঃ দিনহাটা...