Sunday, July 12, 2026

 স্কলারশিপ তুলতে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টে ৭৫৯ কোটির বেশি! হতবাক দিনহাটার স্কুল পড়ুয়া

                             

উত্তরের হাওয়া, ১২ জুলাইঃ স্কলারশিপের টাকা তুলতে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টে ৭৫৯ কোটি ৬৯ লক্ষ ৫১ হাজার ৯৫১ টাকা ব্যালেন্স দেখে হতবাক হয়ে পড়ল দিনহাটার বড় আটিয়াবাড়ি এলাকার এক দশম শ্রেণির ছাত্র।

জানা গিয়েছে, শনিবার ওই ছাত্র স্কলারশিপের টাকা তুলতে ব্যাংকে যায়। টাকা তোলার পর ব্যালেন্স চেক করতে গিয়ে তার অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা দেখানো হয়। বিষয়টি দেখে সে এবং তার পরিবারের সদস্যরা বিস্মিত হয়ে পড়েন।

ঘটনার সত্যতা জানাতে এবং প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন নিয়ে রবিবার দিনহাটা থানায় যান ওই ছাত্র। প্রাথমিকভাবে এটি ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনও কারণে এমন ব্যালেন্স দেখানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

No comments:

Post a Comment

দিনহাটা কলেজে হামলার অভিযোগে পুলিশ সুপার দপ্তরে SFI এর বিক্ষোভ, দোষীদের গ্রেফতারের দাবি।

  দিনহাটা কলেজে হামলার অভিযোগে পুলিশ সুপার দপ্তরে SFI এর বিক্ষোভ , দোষীদের গ্রেফতারের দাবি।   উত্তরের হাওয়া, ১২ জুলাইঃ দিনহাটা...