Wednesday, September 3, 2025

বাঁশের বোঝার আড়ালে সুপারি পাচার, বক্সিরহাটে আটক ট্রাক।

 

বাঁশের বোঝার আড়ালে সুপারি পাচার, বক্সিরহাটে আটক ট্রাক।



উত্তরের হাওয়া, সেপ্টেম্বর: কোচবিহার জেলার বক্সিরহাটে ধরা পড়ল সুপারি পাচারের অভিনব কৌশল। আসাম থেকে বিহারগামী একটি পণ্যবাহী গাড়ি বাঁশ বোঝাইয়ের বিল ট্যাক্সের কাগজপত্র দেখিয়ে পথে যাচ্ছিল। কিন্তু তল্লাশির সময় পুলিশের চোখে পড়ে বাঁশের বোঝার নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ সুপারি।

 প্রাথমিক তদন্তে জানা গেছে, পাচারকারীরা সরকারি নথিতে বাঁশ পরিবহনের অনুমতি দেখিয়ে আসল পণ্য হিসেবে সুপারি বহন করছিল। গাড়িটি আসাম থেকে রওনা দিয়ে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল। মাঝপথে বক্সিরহাটে তল্লাশি নাকায় ধরা পড়ে যায় এই প্রতারণা।

 ঘটনাস্থল থেকেই গাড়ি পণ্য বাজেয়াপ্ত করেছে পুলিশ। গাড়িচালক সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রশাসনের অনুমান, এর পেছনে বড় চক্র সক্রিয় রয়েছে।

 পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া সুপারির বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে। ঠিক কত পরিমাণ সুপারি বাজেয়াপ্ত হয়েছে, তার হিসাব করা হচ্ছে। তদন্তের স্বার্থে গাড়ির মালিক পাচারচক্রের সঙ্গে যুক্ত অন্যদের নাম খতিয়ে দেখা হচ্ছে।

 স্থানীয় সূত্রের বক্তব্য, দীর্ঘদিন ধরেই এই রুটে বাঁশ, কাঠ বা অন্য পণ্যের আড়ালে অবৈধভাবে সুপারি পাচার চলছিল। তবে এবারের অভিযানেই তা প্রথমবারের মতো হাতে-নাতে ধরা পড়ল।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...