শিক্ষক দিবস
উপলক্ষে দিনহাটায় প্রীতি ফুটবল ম্যাচে উচ্ছ্বাস শিক্ষকমহলে।
উত্তরের
হাওয়া, ৩ সেপ্টেম্বরঃ শিক্ষক দিবস উপলক্ষে আজ বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো দিনহাটা নিবিড় মন্ডল চক্র সম্পদ কেন্দ্রের শিক্ষকদের উদ্যোগে। চক্র সম্পদ কেন্দ্রের শিক্ষকেরা নিজেদের মধ্যে দুটি দল গঠন করে মাঠে নামেন। বন্ধুত্বপূর্ণ এই ম্যাচটি দিনহাটার সোনি দেবি নিউ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকেই দুই দলের শিক্ষকরা খেলায় প্রাণবন্ত অংশগ্রহণ করেন। মাঠে জমজমাট খেলার পাশাপাশি শিক্ষকদের মধ্যে উৎসাহ ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়। যদিও ম্যাচটি ছিল প্রীতি ম্যাচ, তবুও খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উত্তেজনার রেশ ছিল চোখে পড়ার মতো।
খেলা শেষে সকল শিক্ষক একত্রিত হয়ে সৌহার্দ্যের প্রতীক হিসেবে ভোজের আয়োজন করেন। এতে শিক্ষকদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয় বলে মত প্রকাশ করেন অনেকেই।
শিক্ষকদের এই উদ্যোগকে উৎসাহিত করতে মাঠে উপস্থিত ছিলেন দিনহাটা নিবিড় মন্ডল চক্র সম্পদ কেন্দ্রের অবর বিদ্যালয় পরিদর্শক সামাদুল শেখ, বিশিষ্ট শিক্ষক সুব্রত নাহা, বরুণ মজুমদার, সুজয় মহন্ত সহ আরও অনেকে। উপস্থিত অতিথিরা জানান, শিক্ষক দিবসে এই ধরনের কর্মসূচি শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যকে আরও শক্তিশালী করে।
শিক্ষক দিবসের এই প্রীতি ম্যাচকে ঘিরে শিক্ষকমহলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল।
No comments:
Post a Comment