উত্তরের হাওয়া, ৫ মার্চ: পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন C. V. Ananda Bose। সূত্রের খবর, বর্তমানে তিনি নয়াদিল্লি-তে রয়েছেন এবং সেখান থেকেই নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রায় তিন বছর আগে তিনি পশ্চিমবঙ্গ-এর রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
রাজ্যপাল থাকাকালীন প্রশাসনিক নানা পদক্ষেপের জন্য বারবার রাজনৈতিক মহলে আলোচনায় উঠে এসেছিলেন তিনি। বিশেষ করে রাজভবনের নাম পরিবর্তন করে ‘লোকভবন’ করার উদ্যোগ নিয়ে রাজ্য রাজনীতিতে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল।
তবে হঠাৎ তাঁর এই পদত্যাগের সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে। তিনি স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন নাকি অন্য কোনও কারণ রয়েছে—তা এখনও স্পষ্ট নয়। সরকারিভাবে পদত্যাগের কারণ জানানো না হওয়ায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে কৌতূহল আরও বেড়েছে। এখন নজর নতুন রাজ্যপাল নিয়োগের দিকে।
No comments:
Post a Comment